মধুখালী উপজেলায় ৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বৃক্ষরোপণ

মধুখালী উপজেলায় ৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বৃক্ষরোপণ

ফরিদপুরের মধুখালী উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান পাঠদান কার্যক্রম ও বিদ্যালয় দৃষ্ঠি নন্দন করার লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ( বনজ, ফলজ, ঔষধী এবং শোভা ) প্রায় ৬০০ টি বৃক্ষরোপণ করা হয়েছে।

রোববার মথুরা পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, অধির কুমার বিশ্বাস , অত্র স্খুলের প্রধান শিক্ষক জমির উদ্দিন সহ সহকারী শিক্ষকমন্ডলী প্রমুখ। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় উপজেলার আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম , সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, অধির কুমার বিশ্বাস, মধুখালী আনসার ও ভিডিপি ব্যাংকের ম্যানেজার বুলবুল আহম্মেদ, মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বছিরুল আলম, মধুখালী উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস , অত্র স্খুলের প্রধান শিক্ষক শাহজাহান মোল্যা সহ অন্যান্য সহকারী শিক্ষকমন্ডলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।