মধুখালী প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মধুখালী পৌরসভার ঢাকা-খুলনা মহাসড়কের বনমালিদিয়া গ্রামে অবস্থিত সাব রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার চরখালী (বড়দিয়া) গ্রামের আজমল মোল্যার ছেলে মো. নাছির ওরফে সুমন মোল্যা (২৫), মাগুরার কালুপাড়া গ্রামের সুমন মোল্লার স্ত্রী ইতি বেগম (২২) ও একই গ্রামের ছরোর মেয়ে পারভীন বেগম (২৫)। তারা মাগুরার মোল্যা পাড়া তানজিল খানের বাড়িতে ভাড়া থাকতেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মধুখালী থানার এস আই মো. হাকিম মোল্যা ও এ এস আই মো. রফিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মহিলা ও এক যুবককে আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে এবং দুই মহিলার দেহ তল্লাহি করে পেটে ও কোমরের কাপড় দিয়ে বাধা অবস্থায় ১৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।





