বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বাইসাইকেলে বাংলাদেশ ভ্রমন করায় রাণীশংকৈলে হাবীবকে সংবর্ধনা

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ২৬শে জুলাই বাই সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করায় মোঃ আহসান হাবীবকে রাণীশংকৈল উপজেলা শাখা আসক’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সে গত ২রা এপ্রিল ভ্রমন যাত্রা শুরু করে সারা বাংলাদেশ ভ্রমন শেষে জাতীয় প্রেস ক্লাব’র সামনে ১২ জুলাই ভ্রমন শেষ করেন। ১৫ জুলাই তিনি বাড়িতে ফিরে আসেন।

আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী পরিচালক মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সঞ্জয় দেবনাথ, আসকের রাণীশংকৈল উপজেলা শাখা সভাপতি বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শিশু ও মহিলা সম্পাদিকা শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অনলাইন প্রেস ক্লাব সহ-সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ সেতাউর রহমান।

আহসান হাবিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং তার সারা বাংলাদেশ সফর সফল করার জন্য ক্রেষ্ট উপহার দেওয়া হয়।  আহসান হাবীব ঠাকুরগাও জেলার রাণীশংকৈল রংপুরিয়া বাজারের আইনুল হকের ছেলে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।