মধুখালীতে অবৈধভাবে বাড়ি দখলের পায়তারা

মধুখালীতে অবৈধভাবে বাড়ি দখলের পায়তারা

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের দলিল উদ্দিন দুলু একই গ্রামের ওহিদুল ইসলাম এর ক্রয়কৃত বাড়ী দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায় ।

সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয় সূত্রে জানা যায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোস্তফা শেখের বিক্রয় কৃত বাড়ী দলিল উদ্দিন দুলু তার ক্ষমতার দাপটে অবৈধভাবে ওহিদুল ইসলাম এর ক্রয়কৃতবাড়ী পাটকাটির দিয়ে বেড়া ও বাড়ীর ভিতরের সীমানার সিমেন্টের খুটি পুতে রেখে বাড়ী দখলের আলামত পাওয়া যায় ।

এ বিষয়ে ক্রয়কৃত বাড়ীর মালিক ওহিদুল ইসলাম বাদী হয়ে দলিল উদ্দিন দুলু এন্ড গংদের নামে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন । বাড়ির মালিক ওহিদুল ইসলাম এর নিকট থেকে ও অভিযোগের মাধ্যমে জানা যায় এ বিষয়ে ওহিদুল ইসলাম বলেন আমি মোস্তফা শেখ এর ও একই উপজেলার বাগাট গ্রামের নিজাম শেখের কাছ থেকে ঘর সহ ৪শতাংশের বাড়ী দলিল মূলে ক্রয় করি ।

আমার বাড়ীতে ভাড়াটিয়া ছিল সে ভাড়াটিয়ার পুলিশের ভয়ভীতি দেখিয়ে দলিল উদ্দিন দুলু তাড়িয়ে দেয় এবং দলিল উদ্দিন দুলু তার ছেলে এবং আরও লোক এনে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া বাড়ীর ভিতর সিমেন্টের খুটি গেড়ে এবং আমাকে প্রাননাশের হুমকি দিয়ে যায় । তিনি আরও বলেন পৈত্রিক সূত্রে জমির মালিক মোস্তফা শেখকে বিভ্ন্নি ভাবে বিগত বছর গুলোতে দলিল উদ্দিন দুলু অত্যাচার করে যার যন্ত্রনায় তার বসতবাড়ী আমার নিকট বিক্রয় করে দেয় । তার নিকট বিক্রি না করায় এই শর্তে আমাকে অত্যাচার করছে ।

বর্তমানে আমি সহ আমার আরও ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতার পাশাপাশি মানবেতর জীবন-যাপন করছি। তাই আমি সুষ্ঠ সমাধানের জন্য আমার ক্রয়কৃত বসতবাড়ীতে ভাড়া টিয়া সহ আমি সুন্দর ভাবে বসবাস করতে পারি তার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।