মণিরামপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে তরুণীকে মারপিট করেছে মেম্বার

যশোর অফিস: কু প্রস্তাবে রাজি না হওয়ায় শিখা খাতুন (২১) নামে এক তরুণীকে স্থানীয় মেম্বার মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে । যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত তরুণীর নাম শিখা । তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তরুণীর  মামা আমিনুর রহমান বলেন, ‘আমার ভাগনি শিখা টিউশনি করে সংসার চালায়। ঝাঁপা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল গফুর প্রায়ই তাকে কু প্রস্তাব দিতো। শিখা রাজি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গফুর তাকে জোর করে পাশে জনৈক কাবুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শিখাকে বেধড়ক মারপিট করে আহত করে মেম্বার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রাতে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

জানতে চাইলে মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।