× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পাটকেলঘাটায় কলা চাষ কৃষকের অর্থকরী ফসল

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ আমাদের দেশে আবহমান কাল থেকে কলা চাষ একটি অর্থকরী ফসল। উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণের অভাব আর সার ও কীটনাশক ঔষুধের যথাযথ ব্যবহার করতে না পারায় ধীরে ধীরে আজ তা বিলুপ্তের পথে। তবে সাতক্ষীরা জেলাতে মর্তমান কলার চাষ আজও গুরুত্ববহ হিসেবে ধারণ করে আছে।

সরেজমিনে পাটকেলঘাটার তালা উপজেলার  বিস্তৃত মাঠ জুড়ে দেখা যায়, অবাধ মর্তমান কলার চাষ। উপযুক্ত আবহাওয়া ও সময়ের ¯্রােতে গাছ গুলো যেন তর তর বেড়ে উঠছে। সবুজের সমারোহে কলা চাষ যেন একটু বেশি ফুটিয়ে তুলেছে। জানা যায়, আশপাশের জেলাগুলোতে মর্তমান কলার চাষ নেই বললে ভূূল হবে না। চৈত্র/বৈশাখ হতে পরবর্তী বছরের মধুমাখা জৈষ্ঠ মাস পর্যন্ত অর্থ্যাৎ ১২/১৪ মাসের ভেতর এই ফলনটি ঘরে তোলা যায়। বিঘা প্রতি প্রায় ২’শ ৫০ পিচ কলার চারা অনায়াসে রোপন করা যায়। যার এক একটি মর্তমান কলার চারার মুল্য ২০/২৫ টাকা দরে বিক্রি করা হয়। এই কলা চাষে একদিকে মালিক যেমন কলা বিক্রি করে লাভের অংশ চোখে দেখেন তেমনি এক একটি ফলন দেওয়া কলা গাছের গোড়া থেকে ৫/৭ চারা বের হয়। যা পুনঃরায় ঐ চারা বিক্রি করে লাভের আরেক অংশ দেখা যায়। চারা রোপনের মাস তিনেক পর সেচ, সামান্য কীটনাশক ঔষধ আর আগাছা পরিষ্কার করলেই পরিচর্যা স্বয়ংসম্পূর্ণ হয়। মর্তমান কলার মৌসুমে ৩০/৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও পরবর্তীতে দাম বৃদ্ধি পেয়ে ৪০/৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এক একটি কলার কাদিতে ২০/২২ কেজি ওজনের কলার ফলন হয়।

মানসম্মত কলার কাদি প্রতি সাড়ে ৩’শ থেকে ৪’শ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। সাতক্ষীরা জেলার চাহিদা মিটিয়ে এই কলা বাইরে জেলাগুলোতে রপ্তানি অব্যাহত রয়েছে। মর্তমান কলার আড়তের সাথে এমনকি সরাসরি ব্যবসার সাথে প্রতিনিয়ত জড়িত থাকে শত মানুষ।

থানার কুমিরা গ্রামের কলাচাষি লিয়াকত সরদারের পুত্র বেলাল হোসাইন জানান, এ বছর মর্তমান কলার অবস্থা বেশ ভালো। আশাকরি এ বছর উপযুক্ত দাম পাব। কলা ব্যবসায়ী আমিনুর রহমান ও আজিজ জানান, আশপাশের জেলাগুলোতে মর্তমান কলার চাষ চোখে না মিললেও দীর্ঘদিন তালা উপজেলায় এর সুখ্যাতি আজও ছড়িয়ে আছে। প্রতিনিয়ত কলা ব্যবসায়ে বাইরের জেলাগুলোতে রপ্তানির কাজে আমাদের ব্যস্ততার সময় অতিবাহিত করতে হয়।

তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইসহাক মোল্ল্যা এ প্রতিনিধিকে জানান, অপার সম্ভাবনাময় স্থান হিসেবে কলাচাষ আমাদের উপজেলাতে বেশ জনপ্রিয় একটি ফসল। কৃষকদের যদি উপযুক্ত প্রশিক্ষণ, কীটনাশক ঔষধ আর ঋণ সুবিধা দেওয়া হয় তবে আমাদের অঞ্চলে কলা চাষ বৃদ্ধির সাথে সাথে সুনাম ছড়িয়ে পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..