× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ভোলায় হেফাজত ইসলামের হরতাল পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Strike-of-Hefazat-Islam.jpg

ভোলা প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে, শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষের ঘটনায়, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের প্রতিবাদে সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধা হরতাল ভোলায় পালিত হয়েছে। সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে হেফাজত ইসলামের নেতাকর্মীরা হরতাল পালন করেন।

রোববার (২৮ মার্চ) সকালে হরতালের সমর্থনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখা হয়। এর ফলে চরফ্যাশনের সাথে ভোলার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধ করে রাখা হয়েছিল ভোলা-ববিশাল ভেদুরিয়া ও খেয়াখাট সড়কটি।

হরতালে ভোলায় হেফাজত ইসলামের বাংলাদেশের নেতাকর্মীরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করেন। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে অবরোধ করে রাখেন।
এদিকে ভোলায় হরতালে সকল প্রকার নাশকতামূলক কর্মকা-প্রতিহত করতে সতর্ক অবস্থানে মাঠে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..