ভোলায় বিএনপি’র প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বুধবার(২৮নভেম্বর) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে গোলাম নবী আলমগীর মনোনয়ন পত্র জমা দেন।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন-উর রশিদ ট্রুম্যান, সহ সভাপতি আমিনুল ইসলাম খানঁ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ন সম্পাদক হুমায়ন কবির সোপান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন, সহ আইনবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ প্রমুখ।

এর আগে জেলা বিএনপি’র মাহাজনপট্রিস্থ অফিসে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।