ভোলায় দুই বিচারকের বদলি

ভোলা প্রতিনিধি॥  ভোলার জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ ও ভোলার নারি শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ মো. আতোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব প্রশাসন শেখ হুমায়ুন কবীরের সাক্ষরে এই আদেশে জারি করা হয়। হঠাৎ করে এধরনের বদলিতে হতাশ হয়েছেন ভোলার বিচার প্রার্থীরা। বিশেষ করে দুই জন জেলা জজের বদলিতে অভিবাবক শুন্যতায় পরেছেন ভোলার বিচারাঙ্গনের মানুষ।

ভোলার জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদকে লালমনির হাটের নারী শিশু (জেলা ও দায়রা জজ) জাজ হিসেবে বদলি করা হয়েছে। ভোলার নারি শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ মো.আতোয়ার হোসেন কে বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল গোপালগঞ্জের জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে ভোলার জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহম্মেদের পরিবর্তে জেলা ও দায়রা জজ করা হয়েছে পটুয়াখালি বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোঃ সহিদুল্লাহ কে। ঝিনাইদাহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আজমকে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।