ভোলায় ক্যান্সার আক্রান্ত শিশু নিহার পাশে দাঁড়াল কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকার ক্যান্সার আক্রান্ত শিশু নিহার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এসএসসি ব্যাচ-১৬, শঙ্খচিল, লালফুল ও নিরাপদ চিকিৎসা চাই সংগঠন।

শনিবার(২৬জানুয়ারী) দুপুরের দিকে এসএসসি ব্যাচ-১৬ এর পক্ষ থেকে সোহেল সিকদারসহ ওই ব্যাচের সকলে নিহার বাবার হাতে চিকিৎসার জন্য সহযোগিতা স্বরুপ ৫০১৩৭ টাকা তুলে দেয়।

এছাড়াও উপজেলার গজারিয়া এলাকার সেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিল এর পক্ষ থেকে নিহার বাবার হাতে সহযোগিতার ২১৮৬৩ টাকা প্রদান করা হয়।
অন্যদিকে নিহার সহযোগিতার জন্য ৩৭০০ টাকা প্রদান করেছে লালফুল নামের আরেকটি সেচ্ছাসেবী সংগঠন।

সহযোগিতা পাওয়ার পর নিহার বাবা ইলিয়াছ বলেন, আমার মেয়ের চিকিৎসার জন্য যারা সহযোগিতা করেছে তাদের কাছে চির কৃতজ্ঞ। এছাড়াও আমার মেয়ের চিকিৎসার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন। যদিকোন হ্নদয়বান ব্যক্তি সহযোগিতা করেন, তাহলে ০১৭০৭৮০৯৩৭৪ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।