ভোলায় আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি॥  ভোলার দৌলতখান উপজেলায় আগুনে ৯ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

রোরবার ভোর রাতে উপজেলার দৌলতখান বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘঠতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন মো. শামীমের মুদি দোকানের বিদ্যূৎতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান, বোরহানউদ্দিন ও ভোলা সদর সহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুদি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ও তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আশেপাশের আরও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শামীমের মুদি দোকান, আলমের মুদি দোকান, জামাল বেড হাউজ, শুক্কুর আলীর ফলের দোকান, মোস্তফা বেডহাউজ, মাসুদ মিজির হার্ডয়্যার, মনির স্টোর, কামাল হোসেনের সয়ামিল, মাইদুল স্টোর।

ভোলা জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ডি.এ.ডি.) জাকির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট যৌথভাবে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি মুদি দোকানের বিদ্যূৎতের মিটারের থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন সূত্রপাত হয়। এতে আশপাশের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।