সোস্যাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইমদাদুল হক মিলন,পাইকগাছা,খুলনা ॥  সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলাম।

বক্তব্য রাখেন, অফিসার জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সুদ্বীপ্ত দেবনাথ, শিক্ষক পঞ্চানন সরকার, ফজলুল আজম, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী উম্মে কুলছুম, মুক্তা, নূরুন্নাহার ও একা। অনুষ্ঠানে সহজ শর্তে শিক্ষার্থীদের হিসাব খোলা হয় ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।