নবীগঞ্জ প্রতিনিধি: সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, গত ২৮ আগষ্ট রোজ রবিবার সাংবাদিক আলী হাছান লটন তার মায়ের নামে সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখায় একটি নতুন একাউন্ট খুলেন।
গত রবিবার ওই গ্রাহক তার মায়ের একাউন্টে ২৪ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংকে যান। এসময় ব্যাংকের ক্যাশিয়ার ওই গ্রাহককে বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে ১ ঘন্টা বসিয়ে রাখেন। একপর্যায়ে ব্যাংকের সময় অতিক্রম হয়ে গেলে ক্যাশিয়ার টাকা জমা নিতে অপারগতা প্রকাশ করেন। তখন ওই ক্যাশিয়ার বলেন, ব্যাংকের সময় অতিক্রম হয়ে গেছে এখন আর টাকা গ্রহন করা যাবে না। এঘটনায় ক্ষুব্দ হয়ে ওই সাংবাদিক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতা গ্রহিতাদের সাথে অশোভন আচরনের অভিযোগ রয়েছে।