আশাশুনি পরীক্ষার্থীদেরকে পানি দিলেন পুলিশ পরিদর্শক

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মাঝে সুপেয় পানির বোতল তুলে দিলেন পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম।

সারাদেশের ন্যায় আশাশুনি পরীক্ষা কেন্দ্রে রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। ১ম দিনে ইংরেজী পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সালাম নিজস্ব উদ্যোগে সুপেয় পানি তুলে দেওয়ার ব্যবস্থা করেন। প্রত্যেকের হাতে একটি করে ‘মাম’ পানির বোতল তুলে দেওয়া হয়।

এসমময় ২ শত বোতল পানি দেওয়া সম্ভব হয়েছিল। ওসি আব্দুস সালাম পানি বিতরণ উদ্বোধন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, এসআই হাসানুজ্জামান, এএসআই আলমগীর হোসেন, সাংবাদিক এম এম সাহেব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।