ভোলার মেঘনায় জেলের জালে মিললো ৪৭ কেজি ওজনের কচ্ছপ

ভোলা প্রতিনিধি॥ ভোলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরেছে ৪৭ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর তুলাতলী এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে অলিভ রেডলে প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে।

কচ্ছবটি বিক্রির জন্য আনা হলে জেলে আবু সাইদের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।

এলাকাবাসী জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার জেলে আবু সাইদ ৪৭ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি বিক্রির চেষ্টা করছেন এমন খবর পেয়ে স্থানীয়রা বনবিভাগে খরব দেন।

পরে বনবিভাগের একটি দল এসে কচ্ছপটি উদ্ধার করে বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।