অরবিন্দু রায়ঃ সুদের ৫ হাজার টাকা ফেরত দিতে না পারায় নীলফামারী বালার বাজারের একটি দোকান ঘরে ভোলানাথকে আটকে রেখে রাতভর অমানুষিক নির্যাতন চালায় সুদের ব্যবসায়ী সূদারু সুমন গং। ঘটনায় অভিযোগে সূদারু সুমন সেলিম আটক।
শনিবার(১৩ জুন) বিকালে নীলফামারী জলঢাকা উপজেলার শিমুল বাড়ী ইউনিয়নে বালার পুকুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাশদহ গ্রাম থেকে ললিত রায়ের ছেলে ভোলানাথ রায়(২১) কে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে সুমন সেলিম গং করোনাকালীন সুময় বালার পুকুর বাজারে একটি দোকান ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায় রাত্রে ভোলার অবস্থা আশংকাজনক হলে তাকে কৌশলে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলানাথ জানায়, করোনাকালীণ সময় আমি ৫ হাজার টাকা ফেরত দিতে না পারায় সূদারু সুমন ও তার ভাই লোকজন নিয়ে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রাতভর ও ফাঁকা স্টাম্পে সই ও টিপসই নেয়।
গ্রামবাসী বলছে, সুদারুদের দাপটে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। বিভিন্ন পরিবারকে ফাঁদে ফেলে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সাথে কথা হলে তিনি বলেন, কোনভাবেই একজন মানুষকে টাকার জন্য আটকে রাখা উচিত নয় এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করতে হবে।



