× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে এনসিসি ব্যাংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে বেসরকারি খাতের এনসিসি ব্যাংক লিমিটেড। বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই বন্ড ইস্যুর অনুমোদন করেছে।

আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, এই বন্ডের বৈশিষ্ট্য হবে অ-রূপান্তরযোগ্য। এর মেয়াদ হবে সাত বছর। এটি পূর্ণ অবসায়নযোগ্য হবে।

বন্ডটি ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড এবং উচ্চ সম্পদশালীরা কিনতে পারবেন।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এনসিসি ব্যাংক টায়ার টু বেস শর্ত পূরণ করবে।

বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। এর ট্রাস্টি হিসাবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..