× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড়

ACP
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড়
হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা এলাকায় একজন তরুণের শারীরিক পরিবর্তনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ায় পরিবর্তন করা হয়েছে জন্ম নিবন্ধন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়ার পর তাকে একনজর দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

লিঙ্গ পরিবর্তন হওয়া ১৬ বছর বয়সি কেয়া আক্তার কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচালা এলাকার কাউয়ুম দেওয়ানের সন্তান। সে স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। বর্তমানে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাবির।

পরিবার সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচালা গ্রামের কেয়া আক্তার স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বছরের পর থেকে তার শরীরে ধীরে ধীরে কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। পরিবারের সদস্যরা জানতে পারলে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। তবে চিকিৎসকরা এটিকে হরমোনজনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে জানান।

সাম্প্রতিক সময়ে পরিবর্তন আরও স্পষ্ট হওয়ায় সে পুরুষ পরিচয়ে জীবনযাপন শুরু করেছে। নতুন করে জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে তার নাম পরিবর্তন করা হয়েছে।

তরুণের মা কনিকা ইসলাম বলেন, আমরা ওর বিয়ের বিষয়ে কথা বললে রেগে যেত। পরে জানতে চাইলাম সমস্যা কি, এক সময় সে আমাদের সব খুলে বলে। আমরা পরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হরমোন পরিবর্তন হচ্ছে বলে জানান৷ আমরাও দেখতে পাই অনেক পরিবর্তন। মেয়েদের সব গুণ ছেড়ে ছেলেদের মতো হয়ে যায়৷ পরে আমরা কয়েকদিন আগে নাম পরিবর্তন করেছি৷

এ বিষয়ে কেয়া আক্তার ওরফে কাবির বলে, ২০২৫ সাল হতে আমার পরিবর্তন দেখতে পাই৷ এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পরে পরিবারকে জানাই৷ আমার আগে নিয়মিত মাসিক হত, সেটি বন্ধ হয়ে গেছে৷ আমার শরীরের এখন ছেলেদের সবকিছু তৈরি হচ্ছে। আমার নাম পরিবর্তন করা হয়েছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, সুতরাং এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি।

ধানসিঁড়ি পাবলিক স্কুলের পরিচালক নুরুল ইসলাম বলেন, কেয়া আমার স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা জানতাম সে মেয়ে, সেভাবেই সে বড় হয়েছে। হঠাৎ জানতে পারলাম, ওর হরমোন পরিবর্তন হয়ে ছেলে হয়ে গেছে৷ আমরা তাদের বাড়িতে এসে কথা বললাম।


এ ক্যটাগরির আরো খবর..