× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডেস্ক

যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
wang yi

যুক্তরাষ্ট্রকে `রেডলাইন’ অতিক্রম না করতে হুঁশিয়ার করেছে চীন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এক টেলিফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ‘পুরনো একতরফা মাস্তানি’র রুটিন বন্ধ করতে হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের অগ্রগতি ঠেকাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের বৈধ উদ্বেগে অবশ্যই ওয়াশিংটনকে মনোযোগ দিতে হবে। ‘রেশমপোকার মত কাটার’ কৌশল ব্যবহার করে চীনের ‘রেড লাইন’ অতিক্রম করার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় এই ফোনকল নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গত মাসেই ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে আলাপ হয় তাদের মধ্যে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফোনালাপের বিষয়ে বলা হয়, ব্লিনকেন যোগাযোগ লাইন উম্মুক্ত রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে মার্কিন-চীন সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এর হুমকি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..