মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলায় পিসিআর ল্যাব (কোভিড ১৯ করোনা ভাইরাস পরীক্ষাগার ল্যাব স্থাপনের দাবীতে রাজৈরে মানববন্ধন, গনস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে রাজৈর উপজেলার পৌর এলাকার রাজৈর বাজার বেপারীপাড়ার মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এসময় রাজৈর উপজেলার সচেতনতা নাগরিকের ব্যানারে বক্তরা জেলায় পিসিআর ল্যাব স্থাপন ও বিভিন্ন হাসপাতালে আইসিইউ স্থাপনের ও দাবী জানান বক্তারা।
জেলা ছাত্রলীগ কার্যকরী সদস্য ও সাংবাদিক সুজন হোসেন রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি কবি সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, সাংবাদিক কাওসার আলম মিঠু, সৈয়দ মো শাওন করিম, অনাদী কুমার মন্ডল, ইমাম শাহরিয়ার, এ্যাড মফিজুর রহমান, কাওসার মোল্লা, হোসেইন ফেরদৌসসহ প্রমূখ।
এসময় বক্তরা বলেন মাদারীপুর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে এবং শিবচর উপজেলাকে প্রথম লকডাউন করা হয় তাই জেলায় পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান।




