ঢাকা সিটি নির্বাচনে সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে সকাল ৮টা থেকে শুরু হয়েছে আজ।

শনিবার সকাল ৮টায়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে ওই কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়কারী তারেক শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।