× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ই-ভোটিং শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটির সব ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তাসহ প্রার্থীদের পোলিং এজেন্টরা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন।

দুই মেয়র এবং ১৭২ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর বেছে নিতে ভোট দেবেন প্রায় অর্ধ কোটি ভোটার। দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজারর ৪৬৮টি। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ৫০ হাজারের বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধ লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে মাঠে আছেন।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ পর্যবেক্ষক এবং কয়েক হাজার সাংবাদিক। উত্তরে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো.আবুল কাসেম এবং দক্ষিণে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. আব্দুল বাতেন।


এ ক্যটাগরির আরো খবর..