× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ভেদরগঞ্জে প্রকল্পের নামে চলছে হরিলুট

admin
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পে হরিলুট চলছে। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন প্রকল্প কমিটির চেয়ারম্যানগন। আর মোটা অংকের টাকার বিনিময়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ সব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ উঠেছে। উপজেলার কোন প্রকল্পে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কোন তদারকি নাই বললেই চলে। তারা নির্দিষ্ট একটি পার্সেন্টিস আদায় করে অফিসে বসেই তাদের দায়িত্ব পালন করছেন। উপজেলার বিভিন্ন প্রকল্প ঘুরে অনিয়মের প্রমান পাওয়া গেছে।

জানা গেছে, ভেদরগঞ্জে চলতি মাসের শুরুতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের ৪০ দিনের কাজ চলছে। উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ৮৪টি প্রকল্পে মোট ৩ হাজার ৪৬৩ জন শ্রমিক ধরা হয়েছে । দৈনিক ২০০ টাকা মজুরী হিসেবে ৪০ দিনে এই শ্রমিকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। নিয়ম রয়েছে স্থানীয় উপকার ভোগী দরিদ্রদের দিয়ে এই কাজ করাতে হবে। এদের মধ্যে ৩০ শতাংশ নারী শ্রমিক থাকতে হবে। প্রত্যেক শ্রমিকের নামে ব্যাংকে একাউন্ট থাকবে এবং সেই একাউন্টের মাধ্যমে তাদের বিল পরিশোধ করতে হবে। অভিযোগ রয়েছে এসব নিয়ম কানুনের কোনটাই মানছেন না প্রকল্প কমিটির চেয়ারম্যানগন।

শনিবার দুপুর ১২ টা বাজে সখিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হানিফা বেপারীর বাড়ি হতে দুলাল মাঝির বাড়ি পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ প্রকল্পে গিয়ে কোন শ্রমিক দেখা যায়নি। যেখানে মাটি কাটা হয়েছে তার নিকটবর্তী বাড়ির জসিম মালের মেয়ে জিয়াসমিন জানায়, সকাল থেকে ৬ জন শ্রমিক রাস্তায় মাটি কাটে। বেলা ১১ টার দিকে শ্রমিকরা চলে যায়। এ প্রকল্পে শ্রমিক ধরা হয়েছে ৫০ জন। ৫০ জন শ্রমিকের স্থলে ৬ জন শ্রমিকের কাজের বিষয়টি জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ফারুক মালত বলেন, এখানে দুই টাইম কাজ চলে। সকাল থেকে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত। প্রতিদিন একজন শ্রমিককে ৬শ টাকা করে দিতে হয়।

প্রকল্পে যে শ্রমিক ধরা হয়েছে তার ৪ ভাগেরও কম শ্রমিক দিয়ে চলছে প্রকল্পের কাজ। গ্রামাঞ্চলে অনেক দরিদ্র নারী থাকলেও তাদের নেয়া হচ্ছে না কাজে। সখিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মজাই মোল্যার কান্দি উত্তর সীমানা থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ প্রকল্পে ৩৮ জন শ্রমিকের স্থলে ৮ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। এ সময় শ্রমিক ছোহরাব বলেন, আমরা প্রতিদিন ৮-১০ জন শ্রকিক কাজ করি। এখানে কোন নারী শ্রমিক কাজ করে না। সপ্তাহের প্রতি বুধবার ও শনিবার মেম্বার হেদায়েতুল্লাহ ৩শ টাকা রোজ হিসেবে আমাদের বিল পরিশোধ করেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি হেদায়েতুল্লাহকে ফোন দিলে বলেন, আমি এখন ব্যস্ত আছি। পড়ে আপনাদের সাথে দেখা হবে।

সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড তালিক্কা কান্দি ব্রীজ থেকে ১নং ওয়ার্ডের সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্পে গিয়ে ৪৩ জন শ্রমিকের স্থলে সরদার সহ ১০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। কাজের সরদার নাসির সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ আমরা ১০ জন শ্রমিক কাজ করছি। এখানে প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করে থাকে। কোন মহিলা শ্রমিক নেয়া হয় না।

সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড খলিল বেপারীর বাড়ি ব্রীজ থেকে রাজ্জাক হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ প্রকল্পে ৩৮ জন শ্রমিকের স্থলে ৬ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। শ্রমিক সরদার মিয়াজল সরদার বলেন, গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে গেছে। তাই আজকে অনেকে কাজে আসে নাই।

স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি পারভেজ বেপারী ফোনে বলেন, শ্রমিকরা ধান কাটতে গেছে, তাই আজকে শ্রমিক কম আসছে।

শনিবার সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সেলিম উকিলের বাড়ি থেকে শহিদুল্লাহ মাওলানার বাড়ি অভিমুখি রাস্তায় মেম্বার সাব্বির সরদারের উপস্থিতিতে ৪৩ জন শ্রমিকের স্থলে ১০ জন শ্রমিক কাজ করতে দেখা গেছে। তখন মেম্বার সাব্বির মাদবরের কাছে জানতে চাওয়া হয় প্রকল্পে শ্রমিক কত জন? কাজের নিয়মাবলী সম্বলিত সাইনবোর্ড কোথায়?  এ প্রশ্নের জবাবে তিনি বলেন সচিব জানেন। আপনারা সচিবের সাথে যোগাযোগ করেন।

ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল বলেন, প্রকল্পে নির্ধারিত শ্রমিক নিয়মিত কাজ করতে হবে। কোন প্রকল্প চেয়ারম্যান যদি শ্রমিক কম নিয়ে কাজে অনিয়ম করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..