× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

পিআইডি

ভূমিসেবায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি -ভূমি সচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ভূমিসেবা হয়রানিমুক্ত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষিসহ আরো নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে— এই বিপ্লবে যুক্ত হচ্ছে দেশের ভূমিসেবা। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় এআই-এর মাধ্যমে নির্ভুল তথ্য পাওয়া যাবে।

আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সেবায় Artificial Intelligence (AI) এর ব্যবহার এবং Block Chain সম্পর্কে ধারণা প্রদান শীর্ষক ‘লার্নিং সেশন’ উদ্বোধন অনুষ্ঠানে ভূমি সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার সন্নিবেশ করা হলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় ভূমি আইনসহ যে কোনো সমস্যার সমাধান এই সিস্টেম খুব সহজে বের করে দেবে। ভূমি সম্পর্কিত জ্ঞান এবং সব ধরনের তথ্য সবার হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টালের মাধ্যমে সেবা দিতে কাজ করছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে জানানো সম্ভব হবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন। ভূমি মন্ত্রণালয় সেবামুখী মন্ত্রণালয়। এআই সিস্টেমে দুর্নীতির কোনো সুযোগই থাকবে না।

লার্নিং সেশনে আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এএসএম সালাউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুর রউফ, মোঃ এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..