× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

পিআইডি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ মুন্সিগঞ্জ ও গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।  এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ এবং জরিমানা আদায় করা হয়, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

তিতাসের জোবিঅ-মেঘনাঘাট শাখা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং ৬১৫ ঘনফুট/ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়।

এই অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি মামলা দায়ের করা হয়।  অভিযানে মাসিক প্রায় ২ লাখ ৮২ হাজার ২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

একই দিনে, তিতাসের জোবিঅ- জয়দেবপুর শাখা গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এই অভিযানে আবাসিক শ্রেণির ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং মোট ১ হাজার ৪৭০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। এই অভিযান থেকে মাসিক প্রায় ৭৫ হাজার ৬০০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..