× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে সাধারণ গ্রাহকেরা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে

মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছে সাধারণ গ্রাহকেরা।অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে,এতে ক্ষোভে ফুঁসে উঠে গ্রাহকেরা।
বৃহস্পতিবার(২৩মে) সকালে পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত ভূতুড়ে বিলের প্রতিবাদে উপজেলার ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে গ্রাহকরা।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরজমিনে গিয়ে জানাগেছে, বিগত মাসের বিদুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতি করে, গ্রাহকের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে।এতে ক্ষুব্ধ হয় সাধারণ গ্রাহকেরা।এসময় মাদারীপুরের ডাসারের সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে সাধারণ গ্রাহকেরা। এসময় তাদের অস্বাভাবিক বিল বেড়ে যাওয়ার কারণ জানতে চান।তোপের মুখে পড়ে পালিয়ে যায়,লাইন ইঞ্জিনিয়ার সুফল কুমার পাল।পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপজেলার ডাসার এলাকার মোতালেব কাজী নামের ভ্যানচালক বলেন,আমার বাড়ির মিটারে গত এপ্রিল মাসের বিল এসেছিলো ১৩১৪ টাকা এখন মে মাসের বিল এসেছে ৪২৯৩ টাকা ২৯৭৯ টাকা অতিরিক্ত যোগ করে বিল ইস্যু করে পাঠাইছে পল্লী বিদ্যুৎ সমিতি।মোরা গরীব মানুষ ভ্যান চালাইয়া দিন আনি দিন খাই বিদ্যুৎ বিলের বাড়তি এই ২৯৭৯ টাহা মুই কইত্তোন দিমু।
উপজেলা ধামুসা গ্রামের রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক বলেন,আমার এপ্রিল মাসের বিল এসেছিলো ৫৪৫ টাকা আর বর্তমান মে মাসের বিল এসেছে ২২৭১ টাকা।বিদ্যুৎতের এই ভূতুড়ে বিলের সমাধান চাই আমরা সাধারণ গ্রাহকেরা।
এবিষয়ে জানতে চাইলে  ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো.তৌহিদুর রহমান বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে।তাঁরাই বিল আদায় করে।তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।অস্বাভাবিক বিলের ব্যাপারে আমার জানা নেই।


এ ক্যটাগরির আরো খবর..