ভিসা নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন

ভিসা নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন
ভিসা নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন

আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ (FDI), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা (reciprocity) নীতির ভিত্তিতে

আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ভিসা পদ্ধতি যুগোপযোগী, নিরাপদ, গতিশীল এবং সহজীকরণের উদ্দেশ্যে ‘ভিসা নীতিমালা-২০২৬’ প্রণীত হয়েছে।

‘ভিসা নীতিমালা-২০০৬’-এ ভিসার ক্যাটেগরি ৩৩টি ছিল, Visa Policy 2026-এ ৩৪টি ভিসা ক্যাটেগরি নির্ধারণ করা হয়েছে। Visa Policy 2026-এর ভিত্তিতে পূর্ববর্তী সকল

ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহ সমন্বিতভাবে এটি বাস্তবায়ন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।