× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল ও বিক্ষোভ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল ও বিক্ষোভ

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লাকে অনৈতিকভাবে গ্রেফতারের প্রতিবাদে লক্ষীপুরে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন গণধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের লক্ষ্মীপুর জেলা ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ।
ঝটিকা মিছিল ও বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট (অব) সোলায়মান চৌধুরী, ছাত্র অধিকারের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহেদুর রহমান রাফি, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাবেক উপ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেন, সাবেক কার্যকরী সদস্য তাসনিম সাঈদী, রামগতি উপজেলার আহবায়ক শাখাওয়াত হোসেন ইমন, রামগঞ্জ উপজেলার সাবেক আহবায়ক ইয়াসিন হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন। এছাড়াও জেলা শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক নেওয়াজ শরীফ, লেখক ফয়সাল আহমদ সুমনসহ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ।
এই সময় বক্তারা ভিপি নুরের উপর হামলার প্রতিবাদ জানান ও ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার নিঃশর্ত মুক্তি কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..