ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে -ভারতীয় হাই কমিশনার

ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে -ভারতীয় হাই কমিশনার

ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এত হালকা নয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। বলেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ এর সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দ্বিপাক্ষিক বিভিন্ন  বিষয় নিয়ে আলোচনায় এসব কথা বলেন।

মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সদস্যদের অবদান  স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে মন্ত্রী জানান ।

ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। দু’দেশের সম্পর্কের অবনতি  করার জন্য কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর  প্রচারণা চালায়। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এত হালকা নয়। গত কয়েক বছরে দুদেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে। দু’দেশ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ  উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের হিন্দিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন। এছাড়া ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলে তিনি জানান।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের  সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য রীভা গাঙ্গুলিকে অভিনন্দন এবং শুভকামনা জানান মন্ত্রী। তাঁর বিদেশ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বকালে দু’দেশের সুসম্পর্ক ভিন্ন মাত্রা পাবে বলে মন্ত্রী এসময় আশা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।