× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ডেস্ক

ভারত পাকিস্তানে হামলা চালালে সেভেন সিস্টার দখল নেবে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
সেভেন সিস্টার দখল নেবে বাংলাদেশ

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানে হামলা চালালে একই সঙ্গে মোকাবিলা করতে হবে তিন যুদ্ধক্ষেত্র পাকিস্তান, চিন ও বাংলাদেশের সাথে। বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যে আক্রমণ করে সেগুলি দখল করে নেবে বলে দাবি করলেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রাক্তন প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান। এর জন্য চিনের সহযোগিতা চেয়েছেন তিনি। ‘চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন’ বলে দাবি করেছেন তিনি।

অনেকটা পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের কায়দাতেই ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তাঁর দাবি, বিজেপি সরকার নাকি ইজ়রায়েলের পরিকল্পনায় এনআরসি করে ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের কনসেনট্রেশন ক্যাম্পে বন্দি করে হত্যা করতে চাইছে। পহেলগামেও নাকি ভারত সরকার নিজেই হামলা চালিয়ে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে চাইছে।

এমএলএ ফজলুর রহমান বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে বুধবার (৩০ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়ায় ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনওভাবেই একমত নয় অন্তর্বর্তিকালীন সরকার।

শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান গতকাল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তিকালীন সরকার কোনওভাবেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।’

শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান গতকাল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তিকালীন সরকার কোনওভাবেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।’

এপ্রিলে বিমসটেক বৈঠকে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিমসটেক’ দেশগুলির একটি সংযোগ কেন্দ্র হিসেবে তুলে ধরেছিলেন। সড়ক, রেলপথ, জলপথ, বিদ্যুতের গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ইউনূসের ওই মন্তব্যের কয়েকদিন পরই, ভারতীয় বিমানবন্দর এবং সমুদ্রবন্দর দিয়ে অন্যান্য দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের ব্যবস্থা বাতিল করেছিল নয়াদিল্লি।


এ ক্যটাগরির আরো খবর..