সিউডো-সোকুলারিজম বা ভুয়ো-নিরপেক্ষবাদের জেরেই ইরান, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ এই দেশগুলির আদি বাসিন্দারা ধর্ম ও ভিটেহারা হয়েছে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে।
মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইসলামের ক্রমবর্ধমান আধিপত্যের প্রসঙ্গে কথা বলে কুমার হেগড়ের ভিডিওটি। হেগড়ের শেয়ার করা হোয়াটসঅ্যাপ ভিডিওটি অনুযায়ী, সিরিয়াতে এক সময়ে সংখ্যাগরিষ্ঠ ছিল খ্রিষ্টান ধর্মাবলম্বী। কিন্তু এখন সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। একই ঘটনার সাক্ষী ইরান, যেখানে জোরোস্ত্রিয়ানিসমই ছিল মূল ধর্ম। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের মূল ধর্ম ছিল হিন্দু এবং আফগানিস্তানে বৌদ্ধধর্মই ছিল প্রধান। এই ভিডিওর দ্বারাই বিজেপি সাংসদের দাবি,
এই ভিডিওটি টুইট করে তিনি দাবি করেছেন, এরকমই যদি চলতে থাকে, ভারতও ইসলামিক স্টেটে পরিণত হবে। তাই হিন্দুদের সতর্ক হওয়ার কথা বলছেন কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। এই ভিডিও শেয়ার করে অনন্তকুমার লিখছেন, খুবই বাস্তবিক।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ চলছে। প্রতিবাদকে ঘিরেই সোমবার থেকে রণক্ষেত্র রূপ দিল্লির। সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত রাজধানী। ইতিমধ্যেই দিল্লির এই ভয়াবহ হিংসায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। আহত ৩০০ জনের কাছাকাছি। আহতদের মধ্যে ৭০ জনের শরীরে গুলি লেগেছে। কয়েকশো বাড়ি-ঘর, দোকান-বাজার জ্বালিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



