ভারতে পাচার হওয়ার ১ বছর পর কিশোর কিশোরীকে দেশে হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া কিশোর – কিশোরীকে ১ বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার সময় চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা কিশোর কিশোরীরা হলেন,বাগেরহাট জেলার বাসাবাটি থানার আব্দুস সালামের ছেলে সায়েম খান (১৭), ও পিরোজপুর জেলার ইনদুর কানি থানার শাহাজাহান আলীর মেয়ে শাহনাজ আকতার(১৪)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, বাংলাদেশি এক কিশোরী ও এক কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে। পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর  দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।