× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

ভবিষ্যতের ভূরাজনীতিতে এশিয়ার ভূমিকা হয়ে উঠতে চলেছে মূল কেন্দ্রবিন্দু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ভবিষ্যতের ভূরাজনীতিতে এশিয়ার ভূমিকা

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে। চীনের জিনপিং সরকার স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়া সহ আরও কুড়ি দেশের প্রধান এই সম্মেলনে উপস্থিত থাকবেন। খুব শিগগিরি ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে। ভবিষ্যতের ভূরাজনীতিতে এশিয়ার ভূমিকাই হয়ে উঠতে চলেছে মূল কেন্দ্রবিন্দু।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই বৈঠক বসবে চিনে। আয়োজক দেশ হিসেবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। দুই দিনের এই মঞ্চে কুড়ির বেশি বিশ্বনেতা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে। কূটনৈতিক দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্লোবাল সাউথের উত্থান এবং পশ্চিমী শক্তির বিরুদ্ধে বিকল্প নেতৃত্বের ছবি স্পষ্ট হয়ে উঠতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়তে পারে।

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। তাই এই সফর শুধু বহুপাক্ষিক সম্মেলনের সীমায় আটকে থাকছে না, বরং ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটও নতুন মাত্রা পাচ্ছে। এর আগে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি ও পুতিনকে এক মঞ্চে দেখা গিয়েছিল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমী দুনিয়ার অধিকাংশ দেশ পুতিনের সঙ্গে দূরত্ব বজায় রাখলেও ভারত সেই পথ নেয়নি। বরং নয়াদিল্লি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

চীনের এক গবেষণা সংস্থার সম্পাদক এরিক ওলান্ডার বলেছেন, শি জিনপিং এই সম্মেলনকে ব্যবহার করতে চান মার্কিন আধিপত্যের বাইরে একটি নতুন আন্তর্জাতিক পরিসরের ছবি তুলে ধরতে। তাঁর মতে, গত জানুয়ারি থেকে হোয়াইট হাউস একের পর এক আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে—চীন, ইরান, রাশিয়ার পর এবার ভারতের বিরুদ্ধেও চাপ সৃষ্টি করা শুরু হয়েছে। তবুও এর কোনও কার্যকর প্রভাব পড়েনি। অন্যদিকে, বেজিং একাধিকবার স্পষ্ট বার্তা দিয়েছে যে মার্কিন আগ্রাসনের মোকাবিলা করতে ভারত ও চীনকে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে। এমনকি রূপক অর্থে ‘হাতি ও ড্রাগনের নাচ’ দেখানোর বার্তাও দিয়েছে তারা।

অর্থাৎ সব মিলিয়ে, মোদির এই সফর শুধুই এসসিও সম্মেলনের আনুষ্ঠানিক পরিসরে সীমাবদ্ধ নয়। বরং এর আড়ালে রয়েছে বৃহত্তর কূটনৈতিক অঙ্ক, যেখানে রাশিয়া, চীন ও ভারতের সম্পর্ক ভবিষ্যতের আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..