সমছ উদ্দিন (বড়লেখা): ছাত্র সংসদ বড়লেখা সুজাউল ফাজিল্ ডিগ্রী মাদ্রাসা এর উদ্দ্যোগে সপ্তাহব্যাপী মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন।
উক্ত অনুষ্টানে ছাত্র সংসদের জি এস মোহাঃ আবু তাহের এবং ছাত্র সংসদের শিক্ষা ও অফিস সম্পাদক মোহাঃনাসির উদ্দিনের যৌথ পরিচালনায় এবং মাদরাসার অধ্যক্ষ মাওঃফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সদ্য বিদায়ী উপাধ্যক্ষ এবং বর্তমানে মাদরাসার মুহাদ্দিস মাওঃআ ক ম আব্দুল আজিজ সাহেব।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওঃহাবিবুর রহমান, বাংলা প্রভাষক জনাব কবি আতাউর রহমান আফতাব, আরবী প্রভাষক মাওঃসাব্বির আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব শাহজাহান উদ্দিন।
মাদরাসার ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কামিল ১ম বর্ষের ছাত্র মোহাঃ মুজাহিদুল ইসলাম,ফাজিল ২য় বর্ষের ছাত্র এবং ছাত্র সংসদের ভি পি লোকমান আহমদ,ফাজিল ২য় বর্ষের ছাত্র মোহাঃআব্দুল কাইয়োম প্রমূখ।
পরিশেষে আগত অতিথিবৃন্দের মাধ্যমে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী বিজয়ী ছাত্রদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্টানের পরিসমাপ্তি ঘটে।



