নাভারনে ছাত্রলীগের জঙ্গী প্রতিরোধ সমাবেশ সফল করার জন্য বেনাপোলে প্রচার মিছিল

মো: মাসুদুর রহমান শেখ: গতকাল নাভারন কলেজ প্রাঙ্গনে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ বন্দর নগরী বেনাপোলে এক প্রচার মিছিল বের করে। বৃহস্পতিবার বেলা ৫ টার সময় যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইনের নের্তৃত্বে বেনাপোল বাজারে এ প্রচার মিছিলটি বের হয়।

বেনাপোল সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি বের হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক সংক্ষিপ্ত বক্তব্য ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন বলেন, দেশের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আগামিকাল শার্শা উপজেলার নাভারন কলেজ মাঠ প্রাঙ্গনে বিশাল এক প্রতিবাদ সভা হবে। তিনি আওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মীদের উক্ত সভায়  বিএনপি জামাতের জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদ জানাতে উপস্থিত থাকার জন্য উদাত্ব আহবান জানান।

প্রতিবাদ সভায় আরো অংশ গ্রহন করেন শার্শা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ,সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, রেজাউদ্দিন আশু, আমিনুর রহমান সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।