ব্যালন ডি’অর জেতার পর মেসির ভাষ্য

ক্রীড়া ডেস্ক: ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারকে পেছনে ফেলে আবারো বিশ্বসেরা হয়েছেন তিনি। সোমবার দিবাগত রাতে জুরিখে তার হাতেই তুলে দেওয়া হয় এই পুরস্কার।

পুরস্কার নিতে এসে সবাইকে ধন্যবাদ দিয়ে মেসি বলেন, ‘আবারো সবাইকে শুভ সন্ধ্যা। এই স্টেজে আবার আসতে পারাটা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুবছর জেতার পর ব্যালন ডি’অর জিততে পারাটাও আমার জন্য বিশেষ কিছু। এটা আসলে অবিশ্বাস্য। এটা আমার পঞ্চম পুরস্কার। একজন শিশু হিসেবে আমি যা কিছু কল্পনা করেছিলাম এটা তার চেয়েও বেশি কিছু। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ দিতে চাই। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সর্বোপরি আমি ফুটবলকে ধন্যবাদ দিতে চাই- সেটা ভালো হোক কিংবা মন্দ হোক।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।