× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ফিফা ব্যালন ডি’অরের পুরষ্কার মেসির হাতেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সোমবার দিবাগত রাতে জুরিখের আলো ঝলমলে মঞ্চে মেসির হাতেই উঠেছে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় তথা ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালাদো ও সতীর্থ নেইমার দ্য সিলভাকে। সম্মানিত ভোটারদের দেওয়া ভোটের ৪১.৩৩ শতাংশ পেয়েছেন মেসি। ২৭.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৭.৮৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নেইমার দ্য সিলভা।

এ নিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা চারবার তিনি মর্যাদাকর এই পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন। এরপর ২০১৩ ও ২০১৪ সালে এই পুরস্কার জিতে নেন রোনালদো। তাকে হটিয়ে আবারো তিনি জিতে নিয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

২০১৪-১৫ মৌসুমটা অসাধারণ কেটেছিল মেসির। বার্সেলোনার হয়ে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা (৪৩) ছিলেন তিনি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের ২৩টি গোলেও অবদান রেখেছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। উজ্জ্বল পারফরম্যান্সের আভা ছড়িয়ে বার্সাকে একে একে জিতিয়েছেন স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

আর সেগুলোর স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর ২০১৫।


এ ক্যটাগরির আরো খবর..