বাগেরহাটে মোরেলগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোরেলগঞ্জ উপজেলা , পৌর ও এসএম কলেজ শাখা ছাত্রলীগ।

মোরেলগঞ্জ এসএম কলেজ চত্বর থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামীলীগ কার্যালয় সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ফরাজী, এসএম কলেজ ছাত্রলীগ সভাপতি বায়জীদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।