× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

নারায়ন দেবনাথ

পাকিস্তানের কাছে বাংলাদেশকে বিক্রি করে ৭১ এর প্রতিশোধ নিল বাইডেন প্রশাসন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
পাকিস্তানের কাছে বাংলাদেশকে বিক্রি

গনতন্ত্র পুনরুদ্ধারের নামে ২৯কোটি ডলার খরচা করে পাকিস্তানের কাছে বাংলাদেশকে বিক্রি করে ৭১ এর প্রতিশোধ নিল আমেরিকার বাইডেন প্রশাসন। সাড়ে তিনশো কোটি টাকা খরচা করে আমেরিকার বাইডেন প্রশাসন বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধার করেছে। কোন ধরনের নির্বাচন বা অনুকূল পরিবেশ সৃষ্টি করা ছাড়া গনতন্ত্র পুনরুদ্ধারের এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা।
গনতন্ত্র পুনরুদ্ধারের নামে বাংলাদেশে ঘটেছিল সরকারি সম্পত্তি ধ্বংসের মহোৎসব পুলিশ হত্যার লোমহর্ষক ঘটনা রাজনৈতিক নেতাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা ৭.৬২ রাইফেল যা বাংলাদেশে পুলিশ ব্যবহার করেনা এমন অস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার উপর গুলি বর্ষন করে হতাহত করা এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সরকার প্রধান শেখ হাসিনাকে বিমানবাহিনীর বিমানে দেশ ছাড়তে বাধ্য করা ছিল গনতন্ত্র পুনরুদ্ধারের এক পরিকল্পিত ঘটনা।
একটি দেশের সেনাবাহিনী যদি টাকায় বিক্রি হয় তাহলে সেটা আর দেশ থাকেনা। দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব যে টাকায় কেনা যায় বাংলাদেশের তথাকথিত আগস্ট বিপ্লবের দিকে না তাকালে সেটা বুঝা যাবেনা। বাংলাদেশের কে বিক্রি হয়নি। সমাজের বিশিষ্ট জন থেকে শুরু করে রাজনৈতিক নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিডিয়া সাংস্কৃতিক কর্মী ছাত্র সম্বনয়ক কে নেই সে দলে? টাকার খেলায় মান-সম্মান ধর্ম-অধর্ম সব একাকার। সম্পূর্ন অগনতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের এই ঘটনাকে আমেরিকা বলছে গনতন্ত্র পুনরুদ্ধারের ঘটনা।
এই পুনরুদ্ধারে মার্কিন প্রশাসনের ২৯ কোটি মার্কিন ডলার খরচা হয়েছে বলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে এক সভায় বলেছেন। ট্রাম্প অবশ্য গনতন্ত্র পুনরুদ্ধারের এই ঘটনায় আমেরিকার পূর্বতন বাইডেন সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন এটি ছিল টাকার অপচয়।
কিন্তু এই টাকার অপচয় যে একটি জাতির ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা বিলুপ্ত হতে বসেছে সে ব্যাপারে মার্কিন প্রশাসনের কোন ভ্রুক্ষেপ ছিল না। কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ শুধু পাকিস্তানকে পরাজিত করেনি আমেরিকাকেও পরাজিত করেছিল। কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিলো।
তাহলে কি গনতন্ত্র পুনরুদ্ধারের নামে আমেরিকা ও পাকিস্তান কি মিলিত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল? নইলে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিল আজ তারাই ক্ষমতায়। অর্থাৎ গনতন্ত্র পুনরুদ্ধারের নামে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়ে দেশকে পুনরায় পাকিস্তানের করতলগত করাই মার্কিনিদের উদ্দেশ্য ছিলো। যদি তাই না হবে তাহলে ট্রাম্প কেন মার্কিন অর্থ অপচয়ের ফলে বাংলাদেশের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা শুদ্রে দেয়ার প্রতিশ্রুতি দিতে পারলো না? গনতন্ত্রের এই খেলায় বাংলাদেশের মতো ছোট দেশগুলো আমেরিকার মতো ধনী দেশের কাছে নস্যি মাত্র।
গনতন্ত্রের নামে মার্কিন টাকার এই অপচয়ের ফলে বাংলাদেশ এখন একটি কট্টর মৌলবাদীদের দেশে পরিনত হয়েছে। সিরিয়ায় আইসিসের মতো একটি জঙ্গি সংগঠনের জন্ম হয়েছিল আমেরিকার হাত ধরে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আমেরিকার অর্থায়নে বাংলাদেশে দ্বিতীয় আইসিসের জন্ম হয়েছে বলে অনেকে মনে করছেন। দেশটিতে গনতন্ত্রতো দূর অস্ত মানুষের নুনতম বাচার অধিকারটুকু এখন আর অবশিষ্ট নেই। দুঃখ্য দুর্দশায় দেশটি বিদীর্ণ। সংখ্যালঘুদের উপর অত্যাচার অবিচার মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
বাংলাদেশ এখন ৭১ পূর্ববর্তী সময়ে পৌঁছে গিয়েছে। দেশ আবার ৭১ এর চেতনায় উদ্ভুদ্ধ হতে না পারলে এই দেশ পর্যায়ক্রমে পাকিস্তানের ভাগ্য বরন করে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..