× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পাইকগাছা,খুলনা প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ শুরু হয়েছে

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
বীজ উৎপাদন খামারে আউশের আবাদ শুরু

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আউশের আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে আউশের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক তদারকি করছেন। খামারে ১২ একর জমিতে আবাদকৃত আউশের ১টি জাত ব্রিধান-৪৮ লাগানো হচ্ছে।

খামার সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে খামারে ১২ একর জমিতে আউশ ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। জাত ব্রি ধান-৪৮। উপকূলের প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান, তিব্র গরম ও অনাবৃস্টির মধ্যে সেচ দিয়ে ধানের চারা রোপন চলছে। এর মধ্যে প্রায় ১০ একর জমিতে চারা রোপন কাজ শেষ হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।

এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া পাশের ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে উৎপাদিত ধানের ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..