বোদা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ে বোদা পৌর সভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা নৌকা প্রতিক পেয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে তাকে মেয়র পদে দলীয় প্রতিক নৌকা প্রদান করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজনকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশা-পাশি উপজেলার দলীয় নেতা-কর্মী ও পৌরবাসীসহ এলাকার মানুষজনের কাছে দেয়া চেয়েছে। এদিকে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে নয়জন আবেদন করছেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা কে দলীয় প্রতিক দেয়া হয়েছে। ২৭ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়।
উল্লেখ্য দীর্ঘ ১৭ বছর পর তফসিল ঘোষনায় আসন্ন বোদা পৌরসভার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর এর ভোট জমে উঠেছে। আসন্ন বোদা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৯০জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৫৮৯জন। আর পুরুষ ভোটার ৬ হাজার ২০১জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।