× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

বৈষম্যমূলক অর্পিত সম্পত্তি আইন বাতিল করুন–অ্যাডভোকেট রানা

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

চট্টগ্রাম ব্যুরো(রাজিব শর্মা): সরকারের কাছে অবিলম্বে অর্পিত সম্পত্তি প্রর্ত্যপন আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আজ ৭ এপ্রিল শনিবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ দাবি জানান।
নগরীর মোমিন রোডস্থ মৈত্রী ভবন কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘বৈষম্যমূলক অর্পিত সম্পত্তি আইন বাতিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন পাস করার পর দীর্ঘসময় অতিক্রান্ত হয়েছে। ভুক্তভোগিদের পক্ষ থেকে সারা বাংলাদেশে সম্পত্তি প্রর্ত্যপনের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রায় এক লক্ষ ষাট হাজার আবেদন হয়েছে। অথচ এখনো পর্যন্ত এসকল আবেদনের নিষ্পত্তি হয়নি। ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি প্রত্যর্পন মামলার অগ্রগতি মাত্র ৫ শতাংশ।
বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার সভাপতিত্ব সভায় গীতা পাঠ করেন অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী। সাধারণ সভায় কার্যবিবরণী পাঠ করেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও শোক প্রস্তাব উত্থাপন করেন বিশ্বজিৎ পালিত। বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব শ্যামল কুমার পালিত।
অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় হিন্দু ফাউন্ডেশনের শিক্ষা সচিব অধ্যাপক হারাধন নাগ, অর্থসচিব আশুতোষ সরকার, বিবাহ সচিব অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, ত্রাণ-পুনর্বাসন সচিব সুমন কান্তি দে ও ধর্ম-সংস্কৃতি সচিব মতিলাল দেওয়ানজী, অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, অধ্যাপক ঋতেন দাশ, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দিলীপ কুমার মজুমদার, অ্যাডভোকেট রুবেল পাল, গোবিন্দ প্রসাদ মহাজন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৪২৫ বাংলার জন্য ৪১ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..