এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক (বাবুসোনা)-এর আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলার সভাপতি এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক (বাবুসোনা)- এর আত্মার শান্তি কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ৭ এপ্রিল ২০১৮ শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা’র সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারন সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়ের পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, অ্যাড. সুব্রত চৌধুরী, অঙ্কুরজিত সাহা নব, ড. তাপস চন্দ্র পাল, মতিলাল রায়, পরিমল ভৌমিকসহ প্রমুখ।

নেতৃবৃন্দ প্রার্থনা সভায় তাঁর আত্মার শান্তি ও সদগতি কামনা করেন এবং তাঁর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নানাভাবেবক্তব্য আসার কারণে জনগণের কাছে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কাজেই প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।