× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের ছাত্তার ফকিরের ছেলে মাসুম ফকির (৪৫), স্ত্রী বিউটি বেগম (৪০), মেয়ে মাহিয়া আক্তার (২০), ছেলে মামুন ফকির (১৮), একই এলাকার মোতালেবের ছেলে অলিউর (৩৫), রাজাপুর গ্রামের হারুন হাওলাদারের ছেলে ইলিয়াস (৩২), তালাপবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে সুলাইমান (৩৩) ও পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের সেলিম হাওলাদারের স্ত্রী পারভিন (২৩)।
বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার মহিবুর রহমান জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোলের ছোঁট আচঁড়া মোড়ে অভিযান চালায়। এসময় আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।
এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..