× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

লক্ষ্মীপুরে উপজেলা পরিষদ নির্বাচন, মাঠে নেই বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে প্রচারণা শুরু হয়েছে । জেলার পাঁচ উপজেলায় ব্যানার-পোস্টার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদপার্থীর পাশাপাশি ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী আলোচনায় রয়েছে।

জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও সদর উপজেলার সর্বত্র এখন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা পাশাপাশি সমালোচনা। তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগ নেতারা প্রচার-প্রচারণা ছাড়াও দলীয় মনোনয়নের জন্য তৎপর।

অপরদিকে বিএনপির নির্বাচন না করার সিদ্ধান্তে তাদের কোনো তৎপরতা নেই পাশাপাশি  আওয়ামী লীগের শরিকদেরও মাঠে কম দেখা যাচ্ছে না।

এদিকে ৫টি উপজেলার মধ্যে  আলোচনায় রয়েছে সদর উপজেলা। আ’লীগ থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করতে আগ্রহী লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পাটওয়ারি, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ জামাল রিপন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়, দলের প্রতি নিবেদিত ও ত্যাগী- এমন নেতাই মনোনয়নে যোগ্য হিসেবে বিবেচিত হবেন। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি অধিক গুরুত্ব সহকারে বিবেচনায় আনা হবে।

এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সবার প্রত্যাশা মানুষের জন্য কাজ করবে এবং মানুষকে ভালোবাসবে এমন ব্যাক্তিরা যেন শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..