যশোরের বেনাপোলের পুটখালী সিমান্ত থেকে ১৬২ পিচ ফেনসিডিল উদ্ধার করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। তবে, এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারিনি পুলিশ।
শুকবার (২৩ জুন ) ভোর বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রাম থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ উপপরিদর্শক এসআই আমিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সাকিনস্থ জনৈক রাজ্জাক মোড়ল, এর মালিকানাধীণ আম বাগানের পূর্বপাশে মাটির নিচে পোতা অবস্থা হইতে ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।





