বেনাপোলে ৫০ লাখ টাকাসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৫০ লাখ টাকাসহ বাবলুর রহমান (৩০)  নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে  বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী বেনাপোলের বালুন্ডা গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে বিপুল পরিমাণে টাকার একটি চালান এপাড়ে পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বাবলুর নামে এক পাচারকারীকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৫০ লাখ টাকা পাওয়া যায়।

২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পরে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।