বেনাপোলে ৪০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ বকুল হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৯ জুলাই) সকালে তাকে আটক করা হয়।
আটক বকুল যশোর জেলার শার্শা উপজেলার রামপুর গ্রামের তৈয়বুরের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বিশেষ অভিযান  চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ বকুলকে বেনাপোল ঘিবা সীমান্ত থেকে আটক করা হয়।
আটক আসামির নামে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।