বেনাপোলে ১৯হাজার ৪০০ ডলারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১৯ হাজার ৪০০ ইউএস ডলারসহ মুজিবর রহমান(৪৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার(০৩ আগস্ট) বিকাল ৪ টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক পাচারকারী ঢাকার কদমতলি উপজেলার স্মৃতিধারা গ্রামের রমিজউদ্দীন মোল্লার ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালী চেকপোস্টে বিআরটিসি পরিবহনের একটি বাস থামায়। পরে সন্দেহ ভাজন ব্যক্তির শরীর তল্লাশী করে ১৯ হাজার ৪০০ ইউএস ডলার উদ্ধার করে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।