বেনাপোলে স্বর্ণ-রুপিসহ আটক ২

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৫০ গ্রাম স্বর্ণ ও ২ হাজার ৬৩০ রুপিসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২০ জুলাই) সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর উপজেলার জগতিপোতা গ্রামের হিরা চাওয়ের ছেলে সুজির চাও এবং কলকাতার হাওড়া উপজেলার ১৮০/৪ আইসি বসু রোডের রাম প্রদারামের ছেলে সদানন্দ।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে, বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে আমড়াখালী বিজিবি চেকপোস্টে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করে সন্দেহভাজন ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক  জানান, আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।